ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক মেম্বারসহ ৯ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক মেম্বারসহ ৯ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ নাশকতা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানামূলে ৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন নারী রয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরে বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আদমদীঘির কুসুম্বী গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে সদরের ৭নং ওয়াডের্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল বারীকে এবং এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে পৃথক মামলায় আদমদীঘির বামনীগ্রামের খোকা মিয়ার ছেলে সোবহান আলী, ছাতিয়ানগ্রামের রুহুল আমিন হেলালের ছেলে খন্দকার আল ফারুক মেসবাহ ও কাছু মন্ডলের ছেলে নয়ন মন্ডল, কালাইকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আলামিন, মিজানুর রহমানের ছেলে শাহ আলম, লইম উদ্দিনের ছেলে আশিক, পশ্চিম লকুকলোনীর খলিলুর রহমানের ছেলে শাহ আলম এবং মালশন গ্রামের বজলুর রশিদের স্ত্রী রুনি বেগম।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক মেম্বারসহ ৯ জন গ্রেফতার

১

দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

২

বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

৩

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

৫

বগুড়ার কাহালুতে এসআরবি’র অভিযান: এস্কাফ সিরাপসহ গ্রেফতার ২

৬