ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:৩২ পিএম

ছেলের বউভাতের জন্য গরু চুরি, জেলহাজতে বাবা

ছেলের বউভাতের জন্য গরু চুরি, জেলহাজতে বাবা

মফস্বল ডেস্ক : সকালে বাড়িতে চলছিল মাংস কাটাকাটির কাজ। প্রস্তুতিও চলছিল ভূরিভোজের। ঠিক তখনই গরু চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন গরুর মালিক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং জবাই করা গরুর অবশিষ্টাংশ উদ্ধার করে।

 ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫২) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তার লক্ষাধিক টাকা মূল্যের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘর থেকে গরুটি নিখোঁজ। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ভোররাতেই তারা গরুটি খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান তারা।

শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল রফিকুলের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ। সেখানে গিয়ে শহিদুল ইসলাম ও সঙ্গের লোকজন দেখেন, চুরি হওয়া গরুটি জবাই করে মাংস কাটাকাটি চলছে। জবাই করা গরুর মাথা ও চামড়া দেখে মালিক তার গাভিটি শনাক্ত করেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 

আরও পড়ুন

ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুর মাথা, চামড়া, ভুঁড়ি ও পা উদ্ধার করে। একই সঙ্গে গরু চুরির অভিযোগে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল রফিকুলের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরির কথা স্বীকার করেছে রফিকুল ইসলাম। এ ঘটনায় গরুর মালিক বাদি হয়ে গতকাল চারজনের নাম উল্লেখ করে চুরির মামলা করেছেন। মামলার পর রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের বউভাতের জন্য গরু চুরি, জেলহাজতে বাবা

১

এ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন গাজী সালাউদ্দিন তানভীর

২

চট্টগ্রাম বন্দর থেকে সরানোর পথে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

৩

মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত : স্কালোনি

৪

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

৫

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত : রাশেদ খান

৬