ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৬ পিএম

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুনমিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুনমিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুনমিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযা

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি কর্পোরেশনের একটি গাড়িতে আগুন দেয় ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকালে মিরপুর ১০ এ ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন। সঙ্গে পুলিশও ছিল। এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। 

আরও পড়ুন

দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল ১০ নম্বর গোল চত্বর এলাকায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুন

১

নেতানিয়াহুর সফর নিয়ে মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

২

নওগাঁয় চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে বাস শ্রমিকরা

৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই : ভারতীয় হাইকমিশনার

৪

সহজ প্রতিপক্ষের বিপক্ষে স্বস্তির জয় ইংল্যান্ডের

৫

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু

৬