ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮ পিএম

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজন মারা গেছেন। এর আগে মঙ্গলবার বিকালে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে জিদনীর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ জিদনী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ আরেকজন লামিয়া বর্তমানে আইসিইউতে। তার অবস্থাও আশঙ্কাজনক। সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম। এ দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাবে না।

আরও পড়ুন

গত ২৬ সেপ্টেম্বর রাতে দগ্ধ অবস্থায় পাঁচ কিশোরীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জানা গেছে, ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু

১

ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষের জালে ৪ গোল স্পেনের

২

যৌথ বাহিনীর অভিযানের জন্য পুলিশ প্রস্তুত 

৩

কর্মক্ষেত্রে মিলেনিয়াল বনাম জেন জি

৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ’লীগের সভাপতিসহ আটক ১৫

৫

ডিজিটাল ব্যাংকিং যেন ডিজিটাল চুরির নয়া বন্দোবস্ত না হয়

৬