ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ৪০১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ৪০১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৬ টি মামলা করা হয়েছে। 

আজ ​বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন

অভিযানকালে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১ টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ৪০১

১

তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

২

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

৩

‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার

৪

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

৫

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

৬