ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৪ পিএম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

মফস্বল ডেস্ক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের প্রত্যেক নারীপ্রধান ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ‘আমরা শুরু করেছি একদম হতদরিদ্র, এরপরে নিম্নবিত্ত, এরপরে মধ্যবিত্ত, এরপরে উচ্চবিত্ত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের স্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’

সবশেষে কারা কার্ড পাবেন, তার উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিজের স্ত্রী, উপস্থিত জেলা পরিষদ প্রশাসকের স্ত্রী, মহিলা সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কথাও বলেন।

তিনি বলেন, ‘ইউনিভার্সাল মানে সবার জন্য। একটি পরিবারও বাদ যাবে না। এটা হাসির কথা না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। অর্থাৎ ফ্যামিলি কার্ড থেকে কেউ বাদ পড়বেন না। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত।’

আরও পড়ুন

কৃষক কার্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটিও সবার জন্য। তালিকাভুক্তির কাজ চলছে। প্রথম পর্যায়ে দুই কোটি ১০ লাখ কৃষককে চার বছরের মধ্যে কার্ড দেওয়া হবে। ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চ এই চার স্তরের ক্রম অনুযায়ী কার্ড বিতরণ হবে।’

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’ 

তিনি বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভেম্বর

২

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহ পারবে না কাতার

৩

আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি: তানজিন তিশা

৪

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

৫

দেশে লপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

৬