ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৫ পিএম

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে রোপা-আমন ধানের সবুজের সমারোহ

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে রোপা-আমন ধানের সবুজের সমারোহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন রোপা-আমন ধান। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চলতি রোপা-আমন মৌসুমে ধানের ভাল ফলনে বুকভরা আশা করছে চাষিরা।

শেষ মুহূর্তে তেমন কোন রোগ-বালাই দেখা না দিলেও কৃষকরা আমন ধানের ক্ষেতে নিবির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় রোপা-আমন ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে বলে কৃষি বিভাগ মনে করছেন।

রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সর্বশেষ প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। তবে মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু জমিতে বন্যার পানি থাকার কারণে ধান লাগাতে না পারায় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কৃষি বিভাগ।

এবার রাণীনগরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ ২৫৭টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ২০৮টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত পাম্প ৪০টি’র মাধ্যমে আবাদি রোপা-আমন ধান ক্ষেতে সেচ প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় চলতি মৌসুমে ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন

উপজেলার গোনা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম পিন্টু জানান, আমি প্রতি বছরই রোপা-আমন ধান লাগায়। এ মৌসুমে প্রায় ৪ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগিয়েছি। বন্যার কারণে ধান লাগাতে কিছুটা দেরি হলেও আবহাওয়া ভালো থাকার কারণে এখন পর্যন্ত ক্ষেতের ধান ভালো আছে।

আশা করি শেষ মুহূর্তে সব ঠিকঠাক থাকলে ভালো ফলন পাবো। উপজেলা অতিরিক্ত কৃষি আফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় বন্যা জনিত কারণে লক্ষ্যমাত্রার কিছু কম ধান চাষ হয়েছে।

ভাল ফলনের সম্ভাবনার মূল কারণ হিসেবে তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা লাগানো পরামর্শ, নিবিড় পর্যবেক্ষণ, সার ও কীটনাশক প্রয়োগ, সার সংকট না থাকা, যথা সময়ে সেচ দেওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং আধুনিক পদ্ধিতিতে রোগ-বালাই থেকে মুক্ত রাখার জন্য ইতিমধ্যে কৃষকদের সচেতন করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাণীনগর উপজেলায় রোপা-আমন ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে রোপা-আমন ধানের সবুজের সমারোহ

১

দিনাজপুরের চিরিরবন্দরে চুরি মামলায় গ্রেফতার ৩, স্বর্ণের টুকরো উদ্ধার

২

মুঘল আমলের স্মৃতির খোঁজে পলাশবাড়ীর ঐতিহাসিক তালতলী জামে মসজিদ

৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন

৪

সিরাজগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

৫

বগুড়ার আদমদীঘিতে এনজিও ম্যানেজারের ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬