ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০২ পিএম

আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি: তানজিন তিশা

আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি: তানজিন তিশা

বিনোদন ডেস্ক : আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি। আমাকে আরও পাঁচবার আসতে হলে আসব। জাস্টিস নিয়েই এখান থেকে ফিরব। আমরা দেশের নাগরিক। সততা নিয়ে বাঁচতে চাই। কেউ পাওয়ারের অপব্যবহার করে সেটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে এসব কথা বলেছেন অভিনেত্রী তানজিন তিশা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে কথাগুলো বলেন তিনি। ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার শুনানিতে এদিন আদালতে এসেছিলেন তানজিন তিশা।

এই মামলায় গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজের অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি: তানজিন তিশা

১

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

২

দেশে লপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

৩

হার্ট ভালো রাখতে যেসব খাবারে নিয়ন্ত্রণ আনা জরুরি

৪

বাংলাদেশের বিরল ও জটিল রোগের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

৫

আজ বিশ্ব হার্ট দিবস  

৬