ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৮ জন আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৮ জন আহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের হামলায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও আক্রমণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের আব্দুল হান্নান(৫০) ও তোফাজ্জল হোসেন(৭০), ছবির মিয়া(৫৫), দেওডোবা গ্রামের সোহাগ মিয়া(৪) ও একই গ্রামের আতোয়ার রহমান(৫০), মনিরাম গ্রামের জহুরুল ইসলাম(২৫) ও রুবেল মিয়া(৩০) এবং সীমান্তবর্তী পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের হাসান আলী(৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী মো. হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জামালগ্রামে ঢুকে একে একে চারজনকে এবং পরে সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি।

আরও পড়ুন

জামাল গ্রামের আহত চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৮ জন আহত

১

দিনাজপুরের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের

২

নীলফামারীর ডিমলায় বহুমুখী চাষাবাদে বদলে গেছে কৃষির চিত্র

৩

উদ্বোধনের পাঁচ বছরেও চালু হয়নি দাসিয়ারছড়ার আইসিটি সেন্টার

৪

তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ নিয়ে কুড়িগ্রাম রাজারহাটের চরের মানুষ দুশ্চিন্তায়

৫

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

৬