ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ পিএম

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরীর তাজহাট আনছারির মোড় এলাকায় চাঞ্চল্যকর অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমানকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সদস্যরা। গতকাল শুক্রবার রাতে রংপুর মহানগর তাজহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অমিত ঘোষ(৩৫) তাজহাট থানাধীন তাজহাট গ্রামের মৃত অলোক ঘোষের ছেলে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি ১৩ জানায়, ভিকটিম আব্দুর রহমান(৬৫) পেশায় একজন অটোরিকশা গ্যারেজ মালিক। নিজ গ্যারেজ থেকে বিভিন্ন অটো চালককে অটোরিকশা ভাড়ায় দিতেন। গত ১৩ আগস্ট যে কোন সময় অজ্ঞাতনামা আসামিরা রংপুর মহানগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুরের আভিযানিক দল গতকাল শুক্রবার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানার আইএসটি গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি অমিত ঘোষকে গ্রেফতার করে।

আরও পড়ুন

উল্লেখ্য, মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে মূলহোতাসহ তিনজনকে গত ১৪ আগস্ট গ্রেফতার করে তৎকালীন র‌্যাব-১৩। গ্রেফতারকৃত তিন আসামির স্বীকারোক্তি ও তদন্তে উদঘাটিত তথ্যের ভিত্তিতে অমিত ঘোষকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

২

বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন

৩

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

৪

পাবনার চাটমোহরে জুয়েলারি দোকানে চুরি

৫

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

৬