ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পিএম

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

বগুড়া জেলা কারাগারে অবস্থানকালীন সময়ে কারাগার নিয়ে এনসিপির বগুড়া শাখার যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেওয়া বক্তব্যের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। বিষয়টি কারা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজী সালাউদ্দিন তানভীর গত ৫ আগস্ট ২০২৬ বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন। পরে অসুস্থতার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পাঠানো হয়। এরপর ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ আরও দাবি করে, কোনো বন্দিকে রাতে কারাগারের বাইরে বের করে দিয়ে পুনরায় ভোরে কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের বক্তব্যকে তারা ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে গাজী সালাউদ্দিন তানভীরের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

২

বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন

৩

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

৪

পাবনার চাটমোহরে জুয়েলারি দোকানে চুরি

৫

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

৬