ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫ পিএম

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে জেলার একাধিক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন এবং তাদের মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এতে করে পুলিশসহ ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা সজাগ হন। এরই জেরে ওই নেতাকর্মীদের আটক করা হয়ে থাকতে পারে। আটককৃতদের পরিচয় পাওয়া না গেলেও তারা জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতাকর্মীকে আটক করে নিয়ে আসে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন

১

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

২

পাবনার চাটমোহরে জুয়েলারি দোকানে চুরি

৩

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

৪

মান্যতার কপালে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

৫

দোদুলের ‘বিরোধ’-এ সুব্রত ছবি ও ইমু

৬