ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

সীতাকোট বৌদ্ধবিহার ঘোড়াঘাট দুর্গ ও সূরা মসজিদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন

সীতাকোট বৌদ্ধবিহার ঘোড়াঘাট দুর্গ ও সূরা মসজিদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন

নবাবগঞ্জ ও ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন  সীতাকোট বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা ওই বিহার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার  মো. জেদান আল মুসা বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার(ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, রংপুরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্যা, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

এদিকে জেলার ঘোড়াঘাটের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোড়াঘাট দুর্গ এবং প্রাচীন সূরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আরও পড়ুন

গতকাল দুপুরে ঘোড়াঘাট দুর্গ পরিদর্শনকালে দুর্গটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্যের পাশাপাশি প্রাচীন স্থাপনাটির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলার ঐতিহাসিক সূরা মসজিদ পরিদর্শন করেন। সেখানে মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন।

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোদুলের ‘বিরোধ’-এ সুব্রত ছবি ও ইমু

১

সীতাকোট বৌদ্ধবিহার ঘোড়াঘাট দুর্গ ও সূরা মসজিদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন

২

বগুড়ার ধুনট পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

৩

শিক্ষক নিয়োগে রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির

৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ বিশ্বকাপ: কোহলি

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : বিদ্যুৎমন্ত্রী

৬