ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০১ পিএম

সিলেট বিমানবন্দরে আনসারের গুলি, আহত পরিচ্ছন্নকর্মী

সিলেট বিমানবন্দরে আনসারের গুলি, আহত পরিচ্ছন্নকর্মী

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় রানওয়ে থেকে পাখি তাড়াতে তিনি নিজের কাছে থাকা শর্টগান দিয়ে গুলি ছোড়েন। গুলিটি গিয়ে পাশে থাকা পরিচ্ছন্নকর্মী রুবেলের কোমরে লাগে।

গুলিবিদ্ধ রুবেলকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

ঘটনাটি অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীর গায়ে গুলি লাগার ঘটনা কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে।

হাফিজ আহমদ আরও জানান, আহত পরিচ্ছন্নকর্মীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং আঘাত তেমন গুরুতর নয় বলে তারা জানতে পেরেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিমানবন্দরে আনসারের গুলি, আহত পরিচ্ছন্নকর্মী

১

দাম বাড়লেও ঢাবির হলে খাবারের মান বাড়াতে ব্যর্থ ডাকসু

২

অজ্ঞাত নম্বর থেকে স্কুলছাত্র অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি

৩

ভাঙ্গায় চকের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

৪

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন

৫

ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে বৃদ্ধ নিহত

৬