কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া সদর উপজেলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হালিম নামে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অপর একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চরম শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছে। সেই পূর্ববিরোধের ধারাবাহিকতায় সকালে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়, এতে হালিম নিহত হন।
আরও পড়ুনকুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ডা. মো. ইকবাল হাসান বলেন, আলামপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই রোগীর অবস্থা আশঙ্কামুক্ত নয়। এ ছাড়া একই ঘটনায় হালিম নামে অপর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790413945.jpg)
_medium_1790406357.jpg)
_medium_1790401862.jpg)
_medium_1790399971.jpg)

_medium_1790398549.jpg)
_medium_1790407820.jpg)