ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২২ পিএম

ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে বৃদ্ধ নিহত

ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যে বল্লমের আঘাতে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষ চলছিল।

আরও পড়ুন

নিহতের পরিবারের দাবি, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম। এ সময় মান্নান মেম্বারের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তার দিকে বল্লম ছুড়ে মারেন। বল্লমটি হালিমের গলায় ঢুকে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে বৃদ্ধ নিহত

১

খাগড়াছড়িতে মধুপূর্ণিমা উদযাপন

২

হাসপাতালে ভর্তি তাসনুভা তিশার মা, দোয়া চাইলেন অভিনেত্রী

৩

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

৪

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

৫

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১৭ জনকে উদ্ধার

৬