ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে  ।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরটিতে। এ সময় স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থরা জানান, মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাবা মরহুম জীবন মিয়াও দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন

তার পৈতৃক বাড়ির এই ঘরটিও ছিল পরিবারের দীর্ঘদিনের  রাজনৈতিক স্মৃতি ও ঐতিহ্যের অংশ। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর মির্জা শফিকুল ইসলাম স্বপন বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের অভিযোগ রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসার জেরধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারা ঘটনাটির সুষ্ঠ তদন্ত দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, আগুন লাগার খবর আমরা পেয়েছি। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

১

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

২

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৩

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৪

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৫

ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প

৬