ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ পিএম

পাবনা চাটমোহরে বড়াল নদীর সেতুতে সংযোগ সড়কে ধ্বস

পাবনা চাটমোহরে বড়াল নদীর সেতুতে সংযোগ সড়কে ধ্বস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সদরসহ বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সাথে বোঁথড় গ্রামের সংযোগ স্থাপনে বড়াল নদীর ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির উভয়পাশের সংযোগ সড়ক ধ্বসে পড়েছে। এতে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে।

বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে নদীর ভেতর বিলীন হয়ে যেতে পারে। এতে চাটমোহর উপজেলা সদরের সাথে বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।

বোঁথড় গ্রামের বাসিন্দা আলহাজ মো. আমিনুল ইসলাম জানান, ব্রিজের দু’পাশেই ভেঙে গেছে। এটি সংস্কার করা খুবই দরকার। চলাচলের সমস্যা হচ্ছে। বোঁথড় ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজটির উভয়পাশের সংযোগ সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. ইজাজুল আলম জানান, বিষয়টি তার জানা নেই। তিনি দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা চাটমোহরে বড়াল নদীর সেতুতে সংযোগ সড়কে ধ্বস

১

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ

২

বগুড়ায় বাড়ছে সাইবার অপরাধ, ট্রাইবুনাল গঠনের দাবি

৩

রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

৪

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ মামলা, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেফতার

৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে আ’লীগের দুই নেতা গ্রেফতার

৬