ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে আ’লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে আ’লীগের দুই নেতা গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- সুন্দরগঞ্জ পৌরসভার ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত আনসার আলীর ছেলে সুলতান আহম্মেদ(৭০) এবং পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কুদ্দুস মন্ডলের ছেলে ও যুবলীগ নেতা লিটন মন্ডল(৩৯)।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ওই মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আসামিদের শনাক্তে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে আ’লীগের দুই নেতা গ্রেফতার

১

হাসপাতালে ‘অস্বাস্থ্যকর’ পরিবেশ, সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও

২

ফ্যাসিস্টরা অর্থ লুট করে নিয়ে যাওয়ায় আজ বিদ্যুতের এই অবস্থা : প্রতিমন্ত্রী আব্দুল বারী 

৩

সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, কর্মস্থল ঢাকা

৪

দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মা, মেয়েসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

৫

বগুড়ায় আইনজীবীকে কোপালো সন্ত্রাসীরা, একজন ধরা পড়লে ছিনিয়ে নেয় ১০ জন

৬