বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়ে নাই : খাদ্য প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী। আমাদের রিজার্ভ সব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, ‘আমাদের রেমিট্যান্স ঠিক আছে, রপ্তানি আয় বাড়ছে। আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন ডাবল হয়েছে, বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়ে নাই।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ জয়পুরহাটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এরআগে শহরের প্রধান সড়কে এক মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর রমজান ছিল, কিন্তু কোনো জিনিসপত্রে দাম বাড়ে নাই। এটি বোধ হয় দীর্ঘ সময়ের মধ্যে প্রথম রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে নাই।
আরও পড়ুনমধ্যপাচ্যের কারণে জ্বালানি তেলের ব্যাপক সংকট। সেই সংকট তিনি দেশে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করলেন। কিন্তু তিনি তেলের দাম বাড়ায় নাই। আমাদের আশপাশে (পার্শ্ববর্তী দেশ) তেলের দাম বেশি, সেখানে সিন্ডিকেট করে তেল চলে যায়, এজন্য কয়েকদিন আগে সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্ষেত্রে বিরোধী দলের মতামতের ভিত্তিতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, সেই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বারবার বলেছেন। সংবিধান সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য নির্ধারিত পদ রাখা হয়েছে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আমি এখনও অনুরোধ করছি, আপনারা সেই কমিটিতে আসেন, আলোচনা করেন। আমরা সংবিধান সংশোধন করি। চিরতরে ফ্যাসিবাদ, স্বৈরাচার- এই দেশে প্রত্যাবর্তন বন্ধ করে দেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1790240231.jpg)