ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। আসামির নাম মিলন মোল্যা (৫০)। মিলন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্ল্যার ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত মিলনের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পুলিশ তেলকাড়া গ্রামে হানা দেয়। সেখানে মিলনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মিলন ২০১৮ সালের ২ জুলাই তাদের পার্শ্ববর্তী মাইগ্রামের এক গৃহবধূ তাদের পুকুরপাড়ে ক্ষেতে সবজি আনতে গেলে তাকে জোর পূর্বক ওড়না দিয়ে মুখ মুখ-বেঁধে পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন আসামি মিলনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দণ্ডাদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম ছেলে আটক

নারীর হাতে বাসের স্টিয়ারিং: কী ভাবছেন পুরুষ চালকরা?

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৭

পাকিস্তানে পড়তে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন