খালেদের পাশাপাশি কেন্টের অন্য পেসাররাও পেয়েছেন উইকেট। ৫৫ রানে চার উইকেট নিয়ে দলের সেরা বোলার ম্যাট মিল্নস। একটি করে উইকেট নিয়েছেন ম্যাট কুইন, কিথ ডাজন ও একানশ সিং।
কাউন্টিতে আবারও আগুন ঝরালেন খালেদ
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদ। গ্লস্টারশায়ারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি।
ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে সবুজ উইকেটে টস জিতে আগে বোলিং নেয় কেন্ট। প্রথম স্পেলে পাঁচ ওভার বল করে ১৯ রান দিয়েও কোনো উইকেট পাননি খালেদ।
তবে ৪৮ ওভার পর আবার বল হাতে নিয়ে দুর্দান্ত এক স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
কামরান ধারিওয়ালকে ম্যাট মিল্নস ফেরানোর পরের ওভারেই আক্রমণে আসেন খালেদ। প্রথমে ডারিয়ুশ আহমেদকে বোল্ড করেন তিনি। পরের বলে লেংথ থেকে দ্রুত উঠে আসা বলে শূন্য রানে ফেরান ভারতীয় ক্রিকেটার সাই কিশোরকে।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1790241033.jpg)
_medium_1790240231.jpg)
_medium_1790236996.jpg)
_medium_1790236208.jpg)
_medium_1790232409.jpg)

