ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১২ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাত ৮টা ৪৬ মিনিটে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে ঘিরে আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। তার আদালতে হাজিরের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও আদালত এলাকায় অবস্থান নেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আসামিপক্ষে ছিলেন আওয়ামীপন্থী আইনজীবী মোরশেদুল ইসলাম শাহীন। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাকিবুল হাসানকে এই মামলায় ফাঁসানো হয়েছে। রিমান্ড আবেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। কোন ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাজারবাগ থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

 

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক। সরকারবিরোধী বক্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রাকিবুল হাসান পুলিশের নজরদারিতে ছিলেন।

এর আগে ওই অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

দৈনিক করতোয়ার বগুড়া কার্যালয় পরিদর্শনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

জামিন পেলেন শজিমেকের ঘটনায় বন্দি ৪ শিক্ষার্থী

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

কিংবদন্তীদের গান তিন্নির কণ্ঠে