ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ পিএম

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। সে হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিল জোবায়ের ভূঁইয়া। পথিমধ্যে একদল লোক তার ওপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুরে জোবায়েরের মৃত্যু হয়। তবে তার ওপর হামলার প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, সকালে কথা কাটাকাটির জেরে ওই গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক জোবায়ের ভূঁইয়ার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে সে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরে পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৩ হাজারে

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে