ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫০ পিএম

লক্ষ্মীপুরে পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৩ হাজারে

লক্ষ্মীপুরে পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৩ হাজারে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে পৌনে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি মাছটি বিক্রি করেন।

মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পরে সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে একটি ইলিশের ওজন ছিল ২ কেজি ৭৫০ গ্রাম।

পৃথক ডাকের মাধ্যমে মাছটি ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। 

ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।

আরও পড়ুন

তিনি জানান, মাছটি ঢাকার বাজারে নিয়ে বিক্রি করবেন। 

মাছটির দাম কত হবে- জানতে চাইলে ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে এক থেকে দুই হাজার লাভে বিক্রি করবো।

তারপর ঢাকার ব্যবসায়ীরা আর এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের ইলিশের দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে।

বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্তু বড় ইলিশে ভালো লাভ করা যায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১৩ হাজারে

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

‘বোকা আমি নাকি এই মন’, তমা মির্জার পোস্ট ঘিরে কৌতূহল

যে ৭ খাবার আপনার ঘুম নষ্ট করছে

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, বদলি করা হলো প্রকৌশলীকে

‘নগরবাসীর সময় ও দুর্ভোগ কমাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’: আফতাবনগরে ডিএনসিসি প্রশাসক