ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৫ পিএম

জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই কষ্টিপাথরটির আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল কয়া বিওপি এলাকার ভুইডোবা নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাথরটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্রটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় কষ্টিপাথরের মুর্তিটি মজুদ করেছিল।

আরও পড়ুন

পরবর্তীতে নওগাঁর বদলগাছীস্থ পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে পাথরটির সত্যতা যাচাই ও সনদ সংগ্রহ করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত প্রতœতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি-হুইলার

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিওধারণ গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

রংপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৫

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে মাহা