বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ জনের জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে গাঁজা, এ্যাম্পোল ও ট্যাপেন্টাডলসহ আটক ৪ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমমানা দিয়েছেন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদরের চন্ডিপুর গ্রামের আবুল কালাম আজাদ, আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের আবুল হোসেন সাখিদারের ছেলে আসাদুজ্জামান রুবেল, কেল্লাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে একরাম হোসেন ও উপড়পোওতা গ্রামের জাকির হোসেনের ছেলে বাহাদুর হোসেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ অঞ্চলের সদস্যরা আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫পিস এ্যাম্পোলসহ ওই চারজন মাদক কারবারিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদন্ড করেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মন্তব্য করুন




_medium_1790169269.jpg)


