ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৪ পিএম

রংপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৫

রংপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৫

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর জেলার গঙ্গাচড়া থানার চিল্লানির মাজার এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত মো: শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নিহত গৃহবধূর স্বামী ও প্রধান আসামি মো:  শামীম মিয়া (২৪), ২নং আসামি মো: সাজু মিয়া(৫০), ৩নং আসামি মোছা: আফরোজা বেগম(৪৬),  ৬নং আসামি মোছা: সাথী বেগম(২২) এবং ৯নং আসামি মো: আমিনুল গাটিয়া(৬০)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ জানায়, ২০২৪ সালে অভিযুক্ত শামীম মিয়ার সাথে ভুক্তভোগী সুখীমনির বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই শামীম ও তার পরিবার দুই লাখ টাকা যৌতুকের জন্য সুখীমনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। গত ১১ সেপ্টেম্বর রাতে আসামি শামীম ও তার পরিবারের লোকজন ভিকটিম সুখীমনির ওপর নির্যাতন শুরু করে।

আরও পড়ুন

গত ১২ সেপ্টেম্বর রাতে ২নং কোলকন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শরীফুল ইসলাম ভিকটিমের পরিবারকে মোবাইল ফোনের মাধ্যমে সুখীমনির মৃত্যুর সংবাদ জানান। সংবাদ পেয়ে ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুখীমনির লাশের গলায় আঘাতের কালো দাগ দেখতে পায়। এই ঘটনায় নিহতের মা রওশরা বেগম বাদি হয়ে গত ১২ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৫

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে মাহা

ভয় দেখিয়ে অরাজকতা করে আ. লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

প্রমি এগ্রো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন এক লাখ ৫০ হাজার টাকা

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ জনের জেল-জরিমানা

বগুড়ার ধুনটে ফেসবুকে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা