ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য জুয়েল রানাকে(৩৪) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। বর্তমানে সে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লায় বসবাস করে।

পুলিশ জানায়, জুয়েল রানা সদর থানা পুলিশের ২নং তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ ১১টি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ২০২৩ সালে জুয়েল রানার বিরুদ্ধে মামলা হবার পর সে পলাতক ছিল। ২০২৫ সালের পহেলা ডিসেম্বর তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নতুন রূপে, নতুন অভিজ্ঞতা দিতে পুনরায় যাত্রা শুরু করল “সনি সেন্টার - সীমান্ত স্কয়ার”

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিল এনসিসি ব্যাংক

পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ