১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে।
কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ আছে, সেটি চিহ্নিত করে তাদের চাহিদা অনুযায়ী আমরা জনশক্তি প্রস্তুত করছি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দালালদের দৌরাত্ম্য কমানো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে যেতে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হয়। এমনকি আমলাতান্ত্রিক জটিলতা সহজ করার জন্য কাজ করা হচ্ছে।
আরও পড়ুনদালালদের দৌরাত্ম্য বন্ধ করতে বিএসইটির কার্যক্রম আনলাইন করা হচ্ছে। এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দিতে পারবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। তিনি (তারেক রহমান) বলেছেন, আই হ্যাব এ প্লান। তিনি প্লান অনুযায়ী দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশ হবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1790164446.jpg)


