টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ইংলিশদের দাপুটে শুরু
শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট প্রত্যাশিত ছিল। তবে প্রথম ম্যাচে সেই সম্ভাবনাকে কিছুটা চ্যালেঞ্জ জানিয়েছিল শ্রীলঙ্কা। দাপুটে বোলিংয়ে ইংল্যান্ডকে বেধে ফেলার আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় হারল সফরকারীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা মন্দ ছিল না স্বাগতিকদের। টম ব্যান্টন ১০ রানে ফিরে গেলেও পাওয়ারপ্লের ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
এরপর বেন ডাকেট ২৯ বলে ৩২ রান করে বিদায় নেন। জো রুট ও হ্যারি ব্রুক মিলে ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। রুট তখন ওয়ানডেতে টানা সপ্তম অর্ধশতকের পথে ছিলেন। কিন্তু ৪৪ রানে অভিষিক্ত সাচিন্দুর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
অধিনায়ক হ্যারি ব্রুক অবশ্য দলের ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যান। ৬৯ বলে সাত বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন তিনি।
একপর্যায়ে তিন উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। সেখান থেকেই ম্যাচে নাটকীয় পরিবর্তন আসে। মাত্র ২৯ রানের ব্যবধানে আরও চারটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে শ্রীলঙ্কা।
আরও পড়ুনজস বাটলার ৩৩ বলে ৩১ রান করে আউট হন। শেষ দিকে জ্যাকসের ৪৭ বলে ৪৬ রানের লড়াকু ইনিংসে ৪৮.১ ওভারে ২৬৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে লঙ্কানরা। ২৭ রানে কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
জ্যাকস বল হাতে আক্রমণে আসার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তার স্পিন সামলাতে না পেরে একপর্যায়ে মাত্র ১০৫ রানেই ছয় উইকেট হারায় সফরকারীরা।
তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ওয়েলালাগে। ৩৬ বলে ৪৫ রানের ইনিংসে তিনি দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। শেষ পর্যন্ত ১৭৬ রানে ৭ উইকেট থেকে একই ওভারে চার বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন জ্যাকস। তাতেই পূর্ণ হয় তার পাঁচ উইকেট।
ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেও এই প্রথম পাঁচ উইকেট পেলেন ইংল্যান্ডের ২৭ বছর বয়সী অলরাউন্ডার। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী বৃহস্পতিবার হেডিংলিতে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790157541.jpg)
_medium_1790154480.jpg)
_medium_1790153771.jpg)


_medium_1790148972.jpg)