শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে রুটের নতুন ইতিহাস
জো রুটের ব্যাটিং ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাত্র ৫২১তম ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুট। এই মাইলফলক স্পর্শ করতে ৫২২ ইনিংস খেলেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। অর্থাৎ একটি ইনিংস কম খেলেই শচীনকে পেছনে ফেলেছেন ইংলিশ ব্যাটার।
তালিকার শীর্ষে অবশ্য এখনও ভারতের বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরুর সময় রুটের আন্তর্জাতিক রান ছিল ২৩ হাজার থেকে মাত্র তিন রান দূরে। ইনিংসের শুরুতেই দারুণ একটি রিস্ট ফ্লিকে বল বাউন্ডারিতে পাঠিয়ে সেই অপেক্ষার অবসান ঘটান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আরও পড়ুনএই মাইলফলকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের বিশেষ এক ক্লাবেও প্রবেশ করলেন রুট। এখন পর্যন্ত মাত্র আটজন ব্যাটার ২৩ হাজার বা তার বেশি আন্তর্জাতিক রান সংগ্রহ করতে পেরেছেন।
রুটের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790157541.jpg)
_medium_1790154480.jpg)
_medium_1790153771.jpg)

_medium_1790152664.jpg)

_medium_1790151977.jpg)
