ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে বাসচাপায় রোকেয়া বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া একই উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাশোনা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

আরও পড়ুন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পার হওয়ার সময় এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।তাদের আটকের চেষ্টা চলছে।  নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

ঢাকার পিজি হাসপাতালে হকার উচ্ছেদ করলো আনসার সদস্যরা

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

বগুড়ায় ইকনোমিক হাব গড়ার চিন্তা চলছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় ২ জনের ৩ বছরের যাবজ্জীবন কারাদণ্ড

বিজিবিতে সিপাহী পদে নিয়োগ চলছে, আবেদন করুন আজই