ভারতে ফুটবলের কোনো সংস্কৃতি নেই : আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে নিজেদের ইতিহাসে প্রথম কোনো প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চের কথা প্রকাশ করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে ভারতের বিপক্ষে খেলা সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে ব্রাজিল।
রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র ও এনদ্রিক এবং বার্সেলোনার রাফিনিয়ার মতো তারকাদের নিয়ে গড়া ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচটি নিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। এই জাতীয় দলের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্রাজিলীয় সমর্থক নয়, ভারতের সমর্থকদের জন্যও আমাদের এই ম্যাচ খেলাটা একটা বিরাট আনন্দের ব্যাপার।’
প্রীতি ম্যাচ হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে এর গুরুত্বের কোনো কমতি নেই উল্লেখ করে আনচেলত্তি জানান, ‘এটি একটি প্রীতি ম্যাচ; কিন্তু আমাদের জন্য কখনোই কোনো ম্যাচ প্রীতি ম্যাচ নয়। যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন, আপনাকে সবসময় নিজের সেরাটা দিতে হবে। আমরা তরুণ এক প্রজন্মকে গড়ে তোলার কাজ করছি।’ বিভিন্ন দেশের সংস্কৃতি এবং ভিন্ন শৈলীর দলের বিপক্ষে খেলার গুরুত্ব তুলে ধরে এই ইতালিয়ান কোচ বলেন, ‘ভারত সফরটি রোমাঞ্চকর হবে। আসলে বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার খুব বেশি অভিজ্ঞতা ভারতের নেই, তবে তাদের খেলার ধরণ আমাদের জানতে হবে। আমি কখনো ভারতে যাইনি। ভারতে ফুটবলের কোনো সংস্কৃতি নেই, তবে তারা অন্যান্য খেলায় ভালো। নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে হলে এই জায়গায় কাজ করতে হবে।’
আরও পড়ুনউত্তর আমেরিকা বিশ্বকাপে ব্যর্থতার পর মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেস, ব্রুনো গুইমারেস, রাফিনিয়া ও ভিনিসিউস জুনিয়রের মতো অভিজ্ঞদের কেন্দ্র করে তরুণদের নিয়ে একটি শক্তিশালী দল গঠনের মিশনে নেমেছেন আনচেলত্তি। এই প্রীতি ম্যাচগুলো দিয়েই তিনি খেলোয়াড়দের যাচাই করে নেবেন।
মন্তব্য করুন

_medium_1790153771.jpg)

_medium_1790152664.jpg)
_medium_1790149337.jpg)
_medium_1790148604.jpg)
_medium_1790142361.jpg)
_medium_1790154480.jpg)
_medium_1790147952.jpg)
_medium_1790140977.jpg)