মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ড. খলিলুর রহমান বিষয়টি জানিয়ে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাননীয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা।’
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুনজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1789018053_original_1789446627_original_1789534493_original_1789796238_original_1789879740_original_1789972098_medium_1790138845.jpg)






