ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৭ পিএম

আফগানিস্তান লিগে নাম লেখালেন তাসকিন

আফগানিস্তান লিগে নাম লেখালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 

তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল। এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আর এর মধ্যে ৫শ’র বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, লিগের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন। একই সঙ্গে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের এই পেসারকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তারা।

পোস্টটিতে লেখা ছিল, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তান লিগে নাম লেখালেন তাসকিন

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে : ডা. শফিকুর রহমান

অনলাইন প্রতারণা বাড়ছে, পণ্য পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা

চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার