টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের সদর উপজেলায় ছোরমান রেজা (৩৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ছোরমান রেজা উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ জানায়, রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে পরিত্যক্ত পেট্রোল পাম্পে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আরও পড়ুনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_original_1789895321_medium_1789903787.jpg)


_medium_1789892225.jpg)
_medium_1789886694.jpg)
_medium_1789894749.jpg)