ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০১ পিএম

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সিনেমা জগতের কাজের পরিবেশ এবং নিজের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেছেন।

রাধিকা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কিছু চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একটি অংশের ধারণা তৈরি হয় যে, তিনি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে কাজ করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে এই ধারণা জন্ম নেয় যে, তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হবেন।

ফলে, চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাব তিনি পেয়েছেন। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে ‘না’ বলতে হয়েছে।

রাধিকার কথায়, শুরুর দিকে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো যে, তিনি এসব করতে রাজি নন।

সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ঘটনা তুলে ধরেন রাধিকা। তার ভাষ্য অনুযায়ী, একটি ছবির সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে বলা হয়েছিল।

আরও পড়ুন

এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও অস্বস্তিকর প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশন করার সময় শার্ট সরে যেতে পারে, তাই শুধুমাত্র অন্তর্বাস পরে দৃশ্যটি ধারণ করার অনুমতি দেওয়া হবে কি না।

এমন প্রস্তাবে রাধিকা স্তব্ধ হয়ে যান। তার মতে, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।

নিজের কাজের বিষয়ে বরাবরই স্পষ্টভাষী রাধিকা। তার বক্তব্যে উঠে এসেছে, পর্দায় কোনো চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং দর্শক টানতে অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সেই পার্থক্যই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

উত্তরা মটরসের নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় চাকরির সুযোগ

যে গান ২০০ বার গাইলেন অরিজিৎ

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই