ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩২ পিএম

প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩ গোল হজম বাংলার মেয়েদের

প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩ গোল হজম বাংলার মেয়েদের

স্পোর্টস ডেস্ক : ‎এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে। ‘পুল এ’-তে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে।

জাপানের ‎কাওয়াসাকি জুকো স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই এশিয়ান গেমসে প্রথমবার নেমেছে বাংলাদেশ নারী হকি দল। আর শুরুটাই হলো খুবই বাজেভাবে। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে রীতিমতো চূর্ণবিচূর্ণই হয়েছে রক্ষণভাগ। প্রতি কোয়ার্টারেই গোল উৎসব করেছে চীন। 

ম্যাচ শুরুর চার মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত যেন গোল গুনেই পার করেছে বাংলাদেশ। চীনের হয়ে হ্যাটট্রিক করেন ঝোং জিয়াছি (৪, ১৩ ও ২৯ মিনিটে)। এছাড়া চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ই (৪১ ও ৫৭ মিনিট) করে দুটি করে গোল। একটি করে লি হং (১৩ মিনিট), ঝাং ইিং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) এবং ইয়াং লিউ (৩৬ মিনিট)। অন্যদিকে বাংলাদেশ সান্ত্বনাসূচক গোলটাও পায়নি। উল্টো ম্যাচের ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন কণা আক্তার।

আরও পড়ুন

১২ দলের ইভেন্টে দুই পুল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে না পারা দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। এবারের এশিয়ান গেমস নারী হকিতে পদকের লড়াইয়ের সঙ্গে আছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণ। সোনাজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩ গোল হজম বাংলার মেয়েদের

চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম

চীনের হাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ!

অপ্রতিম হত্যা : আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের পর সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের