নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে একজনের মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে শাহজাহান আলী (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের উত্তর কোয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ওই গ্রামের মৃত নাদের আলীর ছেলে। তিনি পেশায় গভীর নলকূপ চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চাচাতো ভাই রফিকুল ইসলামের সঙ্গে অন্য একটি পুকুরপাড়ে মুড়ি খেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন শাহজাহান। পরে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলাম পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় আমগাছের গোড়ায় শাহজাহানের জামা ও স্যান্ডেল দেখতে পান। এসময় পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। স্থানীয়দের ধারণা, পুকুরে ভেসে ওঠা মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
আরও পড়ুনবাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

_medium_1789802746.jpg)
_medium_1789802499.jpg)
_medium_1789796932.jpg)



_medium_1789803731.jpg)
_medium_1789803308.jpg)