শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আইতে থাকছে বগুড়ার ‘দল অন্যরকম’ এর পরিবেশনা
বিনোদন ডেস্ক : আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.২০ মিনিটে চ্যানেল আইতে অনন্যা রুমার প্রযোজনায় অন্যরকম গানের বিশেষ অনুষ্ঠানে দল অন্যরকম এর গানাবৃত্তি পরিবেশিত হবে।
চ্যানেল আই এর দল অন্যরকম পরিবেশনায় অংশগ্রহণ করেছেন-সোবহানী বাপ্পী, সানাউর রহমান, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব, রাহুল স্মরণ ও অলক পাল।
দলের অন্যতম সদস্য সোবহানী বাপ্পী জানান, চ্যানেল আই এর ‘অন্যরকম গান’ শিরোনামে বিশেষ আয়োজনে আমরা জনপ্রিয় কিছু গান আমাদের নিজস্ব আঙ্গিকে কাভার করেছি। একই সাথে দল অন্যরকম এর দুটি মৌলিক গান পরিবেশন করেছি। মৌলিক গান দুটির একটি বগুড়া থিয়েটারের প্রযোজিত নাটক কৈবর্ত্য বিদ্রোহ নাটকের গান ও অন্যটির গীতিকার মো. কামরুজ্জামান এবং একটি গানে সুর করেছেন সোবহানী বাপ্পী ও অন্য গানের সুর করেছেন এ টি এম নজরুল ইসলাম।
দল অন্যরকম এর পরিবেশনার সূত্রধর অলক পাল বলেন, দল অন্যরকম নামের ভেতরেই একটা স্বতন্ত্রতা রয়েছে। নামের মতই দল অন্যরকমের পরিবেশনাতেও একটি স্বকীয়তার সেতার বাঁধা থাকে সবসময় গান-কবিতার মিশেলে যা হয়ে ওঠে গানাবৃত্তি। সৃজনশীলতার পাখায় ভর করে একদল বগুড়া থিয়েটারের মঞ্চের তরুণ ২০২০ সালে গড়ে তোলেন গানের দল ‘দল অন্যরকম’। তখন অবশ্য দল অন্যরকম নামকরণ হয়নি। মূলত পরিবেশনা শেষে দর্শকেরাই অভিব্যক্তিতে জানাতেন অন্যরকম একটা পরিবেশনা উপহার দিলেন। এভাবেই ধীরে ধীরে দলটির নামই হয়ে যায় ‘দল অন্যরকম’।

বগুড়া থিয়েটারের নাটকের মঞ্চ থেকে আসা এই তরুণরা কবিতা, গান ও গল্প মিলিয়ে সাজান অভিনব পরিবেশনা। কখনও মাটির গান, কখনও মুক্তির গান-সবকিছুতেই থাকে আত্মার ছোঁয়া। হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, বেহালা থেকে শুরু করে অ্যাকোস্টিক ও ইলেকট্রিক গিটারের ফিউশনে গানে ফুটে ওঠে অন্যমাত্রা। গান বর্তমান সময়ে যন্ত্রনির্ভর হয়ে পড়েছে সেখান থেকে দল অন্যরকম এর পরিবেশনা চোখের শান্তি ও মনের আরামের পরিবেশনা আর নাটকীয়তায় পরিপূর্ণ। ‘দল অন্যরকম’ এর পরিবেশনা শুধু গান নয়, বরং চল্লিশ-পঁয়তাল্লিশ বা কখনো দুই থেকে তিন ঘন্টার বিরামহীন এক যাত্রা, যেখানে দর্শক ডুবে যায় সুর ও কথার ভেলায়। দলটির স্লোগান ‘কবিতা আর বাংলা গানে মন ভাসুক ভাটি কিংবা উজানে।’
আরও পড়ুন

প্রথমবার ২০২০ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আকস্মিক পরিবেশনায় দর্শকের মন জয় করেন তারা। তবে ২০২৪ সালের মাঝামাঝি থেকে শুরু হয় বাঁকবদল, রাজধানী বা ইট-পাথরের মোড়ানো শহর বা বটের ঝিলমিল ছায়ায় সিক্ত সব শ্রেণি-পেশার মানুষ আপন করে নেয় দল অন্যরকমকে। এখন দেশের ভেতর-বাইরে ছড়িয়ে পড়েছে তাদের সুরের দোলা। কবিতাকে জনপ্রিয় করা থেকে মৌলিক গান সৃষ্টি প্রতিটি পদক্ষেপে তারা অন্যরকম। নান্দনিক সুর তারা পৌঁছে দিতে চায় গ্রামগঞ্জ থেকে শহরে ও মহানগরে এমনকি দেশের বাইরে।
মন্তব্য করুন

_medium_1789656744.jpg)



_medium_1789642706.jpg)
_medium_1789641383.jpg)


