ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০০ পিএম

এক দশক পর রাজের সিনেমায় মিমি

এক দশক পর রাজের সিনেমায় মিমি

বিনোদন ডেস্ক : দীর্ঘ এক দশক পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অতীতে তাদের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এবং পরবর্তীতে নানা দূরত্বের কথা টালিপাড়ায় চর্চিত থাকলেও, পেশাদার সম্পর্কের খাতিরে তারা আবারও এক হচ্ছেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার ক্ল্যাপস্টিকের একটি ছবি শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন মিমি। ছবিতে সবুজ রঙের কুর্তায় দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে তার চোখ দুটি উঁকি দিচ্ছে। ছবির ক্যাপশনে বেশি কিছু না লিখে শুধু জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ ‘তাণ্ডব’। ‘তাণ্ডব’ প্রযোজনা করছেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। 

মিমির পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন রাজ ও অভিনেত্রী শুভশ্রী। মিমির পোস্টে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’! 

আরও পড়ুন

জানা গেছে, ‘তাণ্ডব’ থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে। মিমিকে অ্যাকশন অবতারে দেখা যেতে পারে। এর আগে রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো সুপারহিট সিনেমা করেছেন মিমি চক্রবর্তী। সর্বশেষ ২০১৫ সালে মুক্তি পায় তাদের ‘কাটমুণ্ডু’।

সিনেমাটিতে মিমির সঙ্গে আর কারা থাকছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি। ‘তাণ্ডব’ মুক্তি পাবে কবে, তাও এখনো ঘোষণা করেননি সংশ্লিষ্টরা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দশক পর রাজের সিনেমায় মিমি

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংগীতশিল্পী সালমার বাবা আর নেই

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’