ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১০ পিএম

‘অসম প্রেমের’ গল্পে বাজিমাত, ২৫ কোটির সিনেমা আয় করল ৩১০ কোটি

‘অসম প্রেমের’ গল্পে বাজিমাত, ২৫ কোটির সিনেমা আয় করল ৩১০ কোটি

বিনোদন ডেস্ক : মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল সিনেমাটি। গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২৬ দিনেই আয়ের দিক থেকে মালয়ালম সিনেমায় নতুন ইতিহাস তৈরি করেছে এটি। ভেঙে দিয়েছে এই ইন্ডাস্ট্রির একাধিক পুরোনো রেকর্ড। আলোচনায় থাকা সিনেমাটি হলো ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি এরই মধ্যে মালয়ালম চলচ্চিত্রশিল্পের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ২৬ দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩১০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মাত্র দুই দিন আগে মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডও নিজেদের করে নেয় সিনেমাটি। এর আগে এই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। গত বছরের আগস্টে মুক্তি পাওয়া সিনেমাটি মোট ৩০২ কোটি রুপি আয় করেছিল।

মালয়ালম সিনেমায় সর্বোচ্চ আয়ের তালিকায় বর্তমানে পরের অবস্থানগুলোতে রয়েছে ‘এল ২ : এম্পুরান’ ও ‘থুডারুম’। এর মধ্যে ‘এল ২ : এম্পুরান’ আয় করেছে ২৬৫ কোটি রুপি এবং ‘থুডারুম’-এর আয় ২৩৪ কোটি রুপি।বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসম প্রেমের’ গল্পে বাজিমাত, ২৫ কোটির সিনেমা আয় করল ৩১০ কোটি

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়

ওসি রাকিবুলকে গ্রেপ্তারের দাবিতে লিগ্যাল নোটিশ

ফরিদপুরের মধুখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম