বগুড়ার সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন ডোবার মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি সোনাতলা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনএ ঘটনায় সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন

_original_1789018053_original_1789446627_medium_1789535342.jpg)






_original_1789277703_medium_1789537857.jpg)
