ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ এএম

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী, সংগৃহীত ছবি

‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা। এক তালে যাবে না এটা।’ এমন দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, সুশাসন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

 

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘দুর্নীতি তো আমাদের সমাজে হয়। আমরা আস্তে আস্তে দুর্নীতি ক্যাচ করব। দুর্নীতি প্রতিরোধ করা আমাদের এ কমিটির একটা প্রধান দায়িত্ব।’

দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান তাদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো পার্টিকুলার লোক। ধরেন, আমি নিজেও যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই। এটাও আপনাদের মাধ্যমেই হচ্ছে।’

আরও পড়ুন

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘ইতিহাস ও সমাজবিজ্ঞানের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। সবকিছুর সমন্বয়ে ছেলে-মেয়েদের শিক্ষা দেওয়া না হলে সেই শিক্ষার তেমন কোনো লাভ হবে না।’

 

তিনি বলেন, ‘আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলে-মেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য অর্থবহ হবে।’

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি স্কুলে শিক্ষক আছেন, ছাত্র নেই

নওগাঁর রাণীনগরে উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেফতার