ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০২ এএম

দেশজুড়ে নতুন বোলারের খোঁজে বিসিবি

দেশজুড়ে নতুন বোলারের খোঁজে বিসিবি, সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান পেসার ও স্পিনারদের খুঁজে বের করতে আবার শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোবাইল অপারেটর রবির যৌথ উদ্যোগে এবারের প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

আগের আয়োজনগুলোর তুলনায় এবার পরিধি বাড়ানো হয়েছে। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন। শুধু পেসার নয়, স্পিনারদের জন্যও থাকছে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ।

 

বিসিবি ও রবির এই উদ্যোগ থেকেই এর আগে জাতীয় দলের জন্য ক্রিকেটার উঠে এসেছে। ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্টে’ নজর কেড়েছিলেন ইবাদত হোসেন। ট্রায়ালে ঘণ্টায় ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। পরবর্তীতে জাতীয় দলের হয়ে খেলেছেন এই পেসার।

পরের বছর স্পিনার খোঁজার কার্যক্রম থেকে উঠে আসেন রিশাদ হোসেন। বর্তমানে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ লেগ স্পিনারদের একজন তিনি। আগের দুই আয়োজনের সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন করে প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক বাছাই হবে দেশের আটটি ভেন্যুতে। ঢাকায় দুটি ভেন্যুর পাশাপাশি সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে ট্রায়াল আয়োজন করা হবে। বরিশাল অঞ্চলের আগ্রহীদের বাছাই হবে খুলনায়।

আরও পড়ুন

বোলার বাছাইয়ে থাকবেন হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর। জাতীয় দলের বিদেশি কোচদেরও বিভিন্ন পর্যায়ে এই কার্যক্রমে যুক্ত থাকার কথা রয়েছে।

তবে প্রাথমিক বাছাইয়ে জায়গা পাওয়াই শেষ ধাপ নয়। নির্বাচিত বোলারদের বিসিবির তত্ত্বাবধানে প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার আওতায় আনা হবে। লক্ষ্য, ভবিষ্যতে জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় বোলিং প্রতিভার একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করা।

 

আগ্রহীরা ‘মাই রবি’ অ্যাপের 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে নতুন বোলারের খোঁজে বিসিবি

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি স্কুলে শিক্ষক আছেন, ছাত্র নেই

নওগাঁর রাণীনগরে উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে পুলিশ