ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫০ পিএম

ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনে এক ব্যক্তির জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনে এক ব্যক্তির জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনের দায়ে কামরুজ্জামান খান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  দন্ডিত ব্যক্তি ‘নিউ সান ফার্মা’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে পশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ডগ্রাম এলাকায় অনুমোদনহীন ভাবে গড়ে ওঠা ‘নিউ সান ফার্মা’ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন কামরুজ্জামান খান। এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন দন্ডিত কামরুজ্জামান খান। অভিযান কালে অবৈধভাবে উৎপাদিত পশু খাদ্য ও উপকরণাদি জব্দ পূর্বক উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় সেগুলো ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনে এক ব্যক্তির জরিমানা

নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের দাপট সন্ধ্যার পর আতঙ্কে পথচারীরা

স্মার্ট লাইফের পারফেক্ট সঙ্গী ভিভো ভি ৮০ লাইট

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্তকে সরিয়ে চেয়ারে বসলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ