বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৬), আছের সরদারের ছেলে ময়নুল হক (৩৫), মোজাহার হোসেন মোজার ছেলে জালাল উদ্দিন (২৫) ও হাছেন আলীর ছেলে বাদল হোসেন (৩৫)। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ৪৩০ টাকা, একসেট প্লেকার্ড তাস, ৩টি অর্ধ পোড়ানো সাদা মোমবাতি উদ্ধার করা হয়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







