ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ  রিপোর্টার: বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. নাজিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প সদস্যরা। গত ১৪ সেপ্টেম্বর  রাতে সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নাজিম উদ্দিন সোনাতলা থানার আগুনিয়া তাইড় (খানপাড়া) গ্রামের মৃত হক প্রধানের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকালের দিকে ভিকটিমের (২০) বাবা-মা তাকে ভাড়া বাসায় একা রেখে ব্যবসার কাজে বাইরে যান।

আরও পড়ুন

এই সুযোগে একই দিন দুপুর ১টার দিকে আসামি নাজিম উদ্দিন ভিকটিমের বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের বড় বোন বাড়িতে চলে আসলে আসামি কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম বাদি হয়ে বগুড়ার সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।  
র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে এলাকায় অভিযান চালিয়ে আগুনিয়া তাইড় গ্রামস্থ জনৈক রায়হান আকন্দের বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

এনসিপির সাবেক নেতা তানভীর জামিন পেলেন

বগুড়ায় পিটিআই উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে গৃহ পরিচারিকার সংবাদ সম্মেলন

বগুড়ার সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ