ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭ পিএম

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার বিসিবিকে ই-মেইল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন। 

জ্যোতির দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।'

 

আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে দলের সঙ্গে জাপানে আছেন জ্যোতি। সেখান থেকেই নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ব্যাটিংয়ে আরও মনোযোগী হতেই নেতৃত্ব ছাড়তে চান বলে চিঠিতে জানান জ্যোতি।

তবে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান এই ব্যাটার।

আরও পড়ুন

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের সেরা ব্যাটার জ্যোতির পারফরম্যান্সও তেমন আশানুরূপ নয়। সে কারণেই খানিকটা চাপের মধ্যে ছিলেন। এছাড়া মাঠের বাইরের নানা বিতর্কও সাম্প্রতিক সময়ে সংবাদের শিরোনাম করেছে জ্যোতিকে। আপাতত টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান জ্যোতি। তবে জ্যোতির চিঠি পেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

২০২২ সালে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নেন জ্যোতি। তার নেতৃত্বের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন জ্যোতি।

জ্যোতির নেতৃত্বে চলতি বছরটা তেমন ভালো কাটেনি বাংলাদেশের। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল পায় দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ছিল দুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্তকে সরিয়ে চেয়ারে বসলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, বগুড়ায় ৭ জনের জরিমানা

দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা